সোনারগাঁয়ে দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩৩ জনের মধ্যে বয়স্ক ভাতা বিতরণ না করে টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যাংক কর্মকর্তাসহ দুজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গতকাল বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজাহারে দুদক ঢাকা জেলা কার্যালয়-২-এর উপসহকারী পরিচালক মো. আকবর আলী উল্লেখ করেন, ২০০৮-০৯ অর্থবছরে ৩৩ জনের মধ্যে বয়স্ক ভাতা বিতরণ না করে কৃষি ব্যাংকের মহজমপুর শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শহিদুল আলম ও উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী আবদুস সামাদ ৩৪ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেছেন।সোনারগাঁ থানার ওসি ইউনুস আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।