সোনারগাঁয়ে দুই ট্রলারের শ্রমিকদের সংঘর্ষে আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার বালুবাহী দুটি ট্রলারের শ্রমিকদের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ট্রলার শ্রমিক সূত্রে জানা গেছে, মেঘনা নদীর মোহনায় বালুবাহী ট্রলার এমভি নার্গিসের সঙ্গে অপর বালুবাহী ট্রলার এমভি সামাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জের ধরে দুই ট্রলারের শ্রমিকেরা মাঝনদীতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে এমভি নার্গিসের সফিকুল (২৯), রাশেদ (৩০), ইমরান (২৭), মহব্বত আলী (৪০), ও নাসির (২৪) এবং এমভি সামাদের নুরু মিয়া (৩৫), কাশেম (২০) ও আলমগীর (২২) আহত হন। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।