সোনারগাঁয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকার সাতভাইয়াপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে সরকারি রাস্তায় দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাতভাইয়াপাড়া গ্রামের কামরুল ও তাঁর ছেলে আফজাল সরকারি রাস্তার জায়গা দখল করে দেয়াল নির্মাণ করছিলেন। একই গ্রামের শহিদুল্লাহ, রুবেল, কামরুলসহ গ্রামবাসী তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে রুবেল, কামরুল, শহিদুল্লাহ, কালাম এবং অপর পক্ষের আফজাল, রজিনাসহ ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সোনারগাঁ থানার ওসি হারুন অর রশিদ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।