প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ছনকান্দা গ্রামে গতকাল শুক্রবার সকালে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১০ জন আহত হয়েছে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জমি নিয়ে ছনকান্দা গ্রামের আবুল কালামের সঙ্গে প্রতিবেশী হারুন অর রশিদের বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গতকাল সকালে হারুন অর রশিদের পক্ষের লোকজন আবুল কালামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা পাঁচজনকে কুপিয়ে জখম করে। পরে আবুল কালামের পক্ষের লোকজন হারুন অর রশিদের পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে পাঁচজনকে কুপিয়ে আহত করে। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।