সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। উপজেলার মামলতপুর গ্রামে গতকাল সোমবার দিনভর ব্যাপক সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে আমানুল্লাহ, মোহাম্মদ কবির, সাদ্দাম হোসেন ও রাশেদা আক্তারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামলতপুর গ্রামের মো. আবদুল্লাহর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল প্রতিবেশী আবদুস সাত্তারের। জমিসংক্রান্ত ওই বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে গতকাল সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।