সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি বিদ্যালয়ে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ ১০ জন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বিজয় হোসেনের সঙ্গে সহপাঠী মো. জুয়েলের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে বিজয়ের বড় ভাই রাসেল মিয়া ও জুয়েলের বড় ভাই জাহিদ হোসেন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে লোকজন নিয়ে বিদ্যালয়ে যান। সেখানে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিক্ষকসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহম্মেদ বলেন, দুই ছাত্রের মধ্যে বাগিবতণ্ডার জের ধরে তাদের অভিভাবকেরা বিদ্যালয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।