সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভবনাথপুর গ্রামে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোশাররফ হোসেন ও ওই ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শহীদ সরকারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল দুপুরের দিকে ইউপি ভবনের সামনে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার একদল যুবক ইউপি সদস্য মোশারফকে পিটিয়ে আহত করে। মোশাররফের সমর্থকেরা এ জন্য শহীদকে দায়ী করে স্থানীয় উদ্ববগঞ্জ বাজারে গিয়ে তাঁকে পিটিয়ে আহত করে। আহত শহীদ ও মোশাররফকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাসুদ, আবু সাঈদ, লিটন নামের আরও তিনজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শহীদকে বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করা হয়।যোগাযোগ করা হলে এ ঘটনার জন্য শহীদ ও মোশাররফ পরস্পরকে দায়ী করেন।