সোনারগাঁয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপরদী গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসীরা গ্রামের দুজন ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। একজন ব্যবসায়ী নিরাপত্তা চেয়ে গতকাল বুধবার বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, টিপরদী এলাকায় বসবাসরত ব্যবসায়ী কামাল হোসেনের নেতৃত্বে এলাকার শত শত লোক গত সোমবার বিকেলে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে। এ ঘটনায় ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল সোমবার রাতে টিপরদী গ্রামের কামাল ও তাঁর ভাই ব্যবসায়ী মোশারফের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা নূরুল ইসলাম (৬৫), কামাল হোসেন (৩৮), ফুল মিয়া (৩৫), মোশারফ (৩৬), শরিফ (৩৩), শাহজালালসহ (৩০) আটজনকে পিটিয়ে গুরুতর আহত করে এবং মোশারফ ও কামালের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। লুটপাট করে স্বর্ণালংকার, নগদ টাকা-পয়সাসহ পাঁচ লাখ টাকার মালামাল।