সোনারগাঁয়ে দুটি বাল্যবিবাহ আজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুটি গ্রামের অপ্রাপ্তবয়স্ক দুটি মেয়ের বিয়ে হচ্ছে আজ শুক্রবার। পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী একত্র হয়েও মেয়ে দুটির এ বিয়ে বন্ধ করতে পারছেন না। জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়নের বারদী বহুমুখী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর (১৪) সঙ্গে ঢাকার কদমতলী থানার দক্ষিণ দনিয়া এলাকার আবদুর রহিমের ছেলে আজাদ রহমানের এবং একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর (১২) সঙ্গে একই গ্রামের জাফর মিয়ার ছেলে তাওলাদ হোসেনের বিয়ের দিন ঠিক করা হয়েছে আজ শুক্রবার।