সোনারগাঁয়ে দুটি বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রোববার দিবাগত রাতে দুটি বাড়ি থেকে কমপক্ষে সাড়ে ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে সাদিপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামে জামদানি ব্যবসায়ী ওহাবের বাড়িতে হানা দেয় ১৫-২০ জন ডাকাত। এ সময় ডাকাতেরা প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অন্যদিকে মোগরাপাড়া ইউনিয়নের ছোট শিলমান্দি গ্রামের মাছ ব্যবসায়ী নুরু মুন্সির বাড়ি থেকে ডাকাতেরা আলমারির তালা ভেঙে দুই লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ ও অন্যান্য জিনিসপত্রসহ সাত লাখ টাকার মালামাল নিয়ে যায়।