সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ গ্রামের প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, দৈলেরবাগ গ্রামের দুই প্রতিবেশী জামাল হোসেন ও হান্নান মিয়ার মধ্যে ওই সংঘর্ষ হয়।