সোনারগাঁয়ে দুর্বৃত্তরা এক ব্যক্তির হাত-পায়ের রগ কেটে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাকুন্ডা গ্রামের মিজান নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর হাত ও পায়ের রগ কেটে গেছে। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। মিজানকে গুরুতর আহত অবস্থায় গতকাল মঙ্গলবার ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যবসায়ীর স্ত্রী ফাতেমা বেগম জানান, সোমবার রাতে একই গ্রামের সাদত আলী নামের এক ব্যক্তির নেতৃত্বে চার-পাঁচজনের একটি সশস্ত্র দল সিঁধ কেটে ঘরে ঢুকে মিজানকে এলোপাতাড়ি কোপায়। এ সময় চিত্কার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফাতেমা বেগম জানান, সাদত আলীর সঙ্গে তাঁদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরেই ওই হামলা চালানো হয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।