সোনারগাঁয়ে পাঁচ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল বৃহস্পতিবার আন্তজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সনমান্দি গ্রামে ডাকাতসর্দার আলী আকবরের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সনমান্দি গ্রামে গতকাল রাত সাড়ে নয়টার দিকে ১৫-২০ জনের একটি ডাকাতদল ওই গ্রামের বিভিন্ন বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হোসেন মিয়া জানতে পারেন। পরে এলাকায় ডাকাত পড়ার বিষয়টি স্থানীয় কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী লাঠিসোঁটা, টেঁঁটা, বল্লম নিয়ে ডাকাতদের ধাওয়া করে। সনমান্দি চকে জসিম, খোকন, ইব্রাহিম, শাহ আলম ও মাসুদকে এলাকাবাসী পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় এলাকাবাসী তাদের পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যরা পালিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, তাদের কাছ থেকে কয়েকটি রামদা, ছোরা, ক্রিজ ও তালা ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।