সোনারগাঁয়ে পুলিশ অবরুদ্ধ, গুলিবিনিময় আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাঁচপুর ইউনিয়নের ওমর আলী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ শেষে উপজেলায় ফেরার সময় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ ওমরের সমর্থকেরা ব্যালট বাক্স বহনকারী পুলিশের গাড়ি আটকে দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যালটবাক্স বাহনকারী গাড়ি উদ্ধারের চেষ্টা করলে মোশারফের সমর্থকেরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ব্যালট বক্সসহ পুলিশ উপজেলা চত্বরে পৌঁছায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে।