সোনারগাঁয়ে পুলিশের দুই সদস্য বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহন থামিয়ে ঈদ বকশিশের নামে চাঁদাবাজি করার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গতকাল মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আশরাফুল আলম গতকাল রাতে প্রথম আলোকে জানান, চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় রিজার্ভ পুলিশের হাবিলদার আবদুল মজিদ ও কনস্টেবল মজিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুজনকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে নেওয়া হয়েছে। গত সোমবার প্রথম আলোর প্রথম পাতায় শিমরাইল মোড়, সোনারগাঁ উপজেলার কাঁচপুর মোড় এবং মদনপুর-জয়দেবপুর ঢাকা বাইপাস সড়কে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের চাঁদাবাজিসংক্রান্ত সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন এ বিষয়ে তদন্তের জন্য এক সদস্যের কমিটি গঠন করেন। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম তদন্তের দায়িত্ব পালন করেন।