সোনারগাঁয়ে প্যাকেজিং মিলে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলে গতকাল শুক্রবার বিকেলে গার্টার প্যাকেজিং ইন্ডাস্টিজ লিমিটেডের পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ।গার্টার প্যাকেজিং নবাব আবদুল মালেক জুট মিলের অঙ্গ প্রতিষ্ঠান। ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন বলেন, গতকাল শুক্রবার কারখানা বন্ধ ছিল। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বিকেল চারটার দিকে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।