সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঙ্গে একই ওয়ার্ডের বিএনপির সভাপতি মোক্তার হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল দুপুরে জয়নালের পক্ষের ১০-১৫ জনের একটি দল দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বরাব গ্রামে মোক্তার হোসেনসহ তাঁর সমর্থক কয়েকজনের বাড়িতে হামলা চালায়। এতে মোক্তার হোসেনসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।জয়নাল আবেদীন হামলার অভিযোগ অস্বীকার করেছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, হামলার ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।