সোনারগাঁয়ে ফাতেমা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাড়ীমজলিশ গ্রামের চাঞ্চল্যকর ফাতেমা হত্যা মামলার আসামি আমির সোহেলকে (২৫) গতকাল শনিবার বাড়ীমজলিশ গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, ২৪ আগস্ট উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ীমজলিশের মালেক মিয়ার স্ত্রী ফাতেমা বেগমের বাড়িতে ১০-১২ জন ডাকাত হানা দেয়। এ সময় গৃহবধূ ফাতেমা বেগম একজন ডাকাতকে চিনে ফেলার কারণে ডাকাতেরা ফাতেমা বেগমকে কুপিয়ে হত্যা করে বাড়িঘরের সব আসবাব লুট করে পালিয়ে যায়।পুলিশের একাধিক টিম এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল উপজেলার বাড়ীমজলিশ গ্রাম থেকে ফাতেমা হত্যা মামলার আসামি আমির সোহেলকে গ্রেপ্তার করে। আজ তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হবে।