সোনারগাঁয়ে ফুটওভার ব্রিজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় নির্মিত ফুটওভারব্রিজ গতকাল রোববার উদ্বোধন করা হয়েছে।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ফুটওভারব্রিজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজকান্তি বড়াল। স্থানীয় সূত্র জানায়, এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফুটওভারব্রিজের নির্মাণকাজ শুরু হয়। কিন্তু পরে অর্থ বরাদ্দ না থাকার অজুহাতে ঠিকাদার কাজটি বন্ধ করে দিয়ে চলে যান।