সোনারগাঁয়ে বালু উত্তোলনের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদীদূষণ এবং অপরিকল্পিতভাবে নদী খনন করে বালু উত্তোলনের প্রতিবাদে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও সামাজিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন যৌথভাবে মানববন্ধন, শোভাযাত্রা ও সংবাদ সম্মেলন করেছে।গতকাল শুক্রবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লালন কর্নারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কবি শাহেদ কায়েস।বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দূষণকারীদের ব্যাপারে সোচ্চার হতে হবে।ভুক্তভোগী আলমাছ আলী ও তোতা মিয়া জানান, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছেন।