সোনারগাঁয়ে বাসের চাপায় আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁর টিপরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সোমবার একটি বাসের চাপায় দুটি রিকশা দুমড়েমুচড়ে যায়। এতে রিকশার দুই চালক ও দুই বাসযাত্রী আহত হন। তবে বাসটি খাদে না পড়ায় প্রাণে বেঁচে গেছেন বাসের অন্য যাত্রীরা।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মেদ বলেন, ঢাকা থেকে ৫০ জন যাত্রী নিয়ে চাঁদপুরের কচুয়া যাচ্ছিল সুরমা সুপার সার্ভিসের একটি বাস। সকাল সাড়ে ১০টায় বাসটি সোনারগাঁর টিপরদী বাসস্ট্যান্ডে থাকা দুটি রিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে বিলবোর্ডের খুঁটিতে ধাক্কা খায়। এতে রিকশা দুটি দুমড়েমুচড়ে গিয়ে আহত হন রিকশাচালক আবু বকর সিদ্দিক ও ইসমাইল। বাসটি ধাক্কা খাওয়ায় আহত হন যাত্রী শাহীন ও আলী আকবর। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাস রেখে পালিয়ে যান চালক।