সোনারগাঁয়ে বাড়ি ও দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার খিদিরপুর গ্রামে রোববার রাতে একটি বাড়ি ও একটি দোকানে আগুন লাগে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক বাবুল ভূঁইয়া দাবি করেছেন। বাবুল ভূঁইয়া জানান, রাত ১০টার দিকে তাঁর বাড়িতে আগুন লাগে। এতে খাট, সোফা, টিভি, ফ্রিজসহ ঘরের যাবতীয় আসবাব পুড়ে যায়। আশপাশের লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনিসহ পাঁচজন আহত হন। একই গ্রামের রেকমত আলী প্রধানের লেপতোষকের দোকানেও একই সময় মশার কয়েল থেকে আগুন লাগে। এতে পাঁচ মণ তুলা পুড়ে গেছে বলে মালিক পক্ষ দাবি করে।