সোনারগাঁয়ে বিএনপি নেতাকে মারধর করেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামে গতকাল সোমবার সকালে গোলাম হোসেন নামের এক ব্যক্তিকে মারধর করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার বারদী ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক।আহত গোলাম হোসেনের স্ত্রী আয়েশা বেগম প্রথম আলোকে জানান, গোলাম হোসেনকে নুনেরটেক ট্রলার ঘাটে একা পেয়ে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি ডান পা ও বাঁ হাতে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আয়েশা বেগমের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই হামলা চালানো হয়। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে।