সোনারগাঁয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির দুপক্ষ ভেদাভেদ ভুলে এক হয়ে গত মঙ্গলবার সভা করেছে। এতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নানকে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার সোনারগাঁর কাঁচপুর বালুর মাঠে ওই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বিএনপি নেতা ওয়ালিউর রহমান প্রমুখ।