সোনারগাঁয়ে বিদ্যালয়ের নৈশপ্রহরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আলী আকবরকে (৫৫) খুন করে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, তাঁরা ধারণা করছেন শুক্রবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বিদ্যালয়ের নৈশপ্রহরী আলী আকবরকে হত্যা করে পাশের পুকুরে ফেলে দেয়। তিনি জানান, দুর্বৃত্তরা বিদ্যালয়ের কম্পিউটারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।