সোনারগাঁয়ে বিষ ঢেলে পুকুরের মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।এলাকাবাসী জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের বাসিন্দা মাহবুব হোসেনের পুকুরের মাছ গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মেরে ফেলে। গতকাল বুধবার সকালে তিনি দেখতে পান পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।পুকুরের মালিক মাহবুব হোসেন বলেন, ‘শত্রুতার জের ধরে একই এলাকার তিন ব্যক্তি পরিকল্পিতভাবে বিষ ঢেলে সব মাছ মেরে ফেলে। কয়েক দিন আগে তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেছি।’ ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা বলে তিনি দাবি করেন।সোনারগাঁ থানার ওসি হারুন অর রশিদ জানান, বিষ ঢেলে মাছ মেরে ফেলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।