সোনারগাঁয়ে ব্যবসায়ী খুনের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাপুর এলাকার ব্যবসায়ী ফারুক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গত রোববার রাতে থানায় হত্যা মামলা হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ফারুক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা মোবারক হোসেন রোববার রাতে হত্যা মামলা করেছেন। তবে তিনি মামলায় কারও নাম উল্লেখ করেননি। ওসি জানান, মামলার পর পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।প্রসঙ্গত, গত রোববার উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের একটি জঙ্গল থেকে পুলিশ ফারুক মিয়ার লাশ উদ্ধার করে। তিনি দীর্ঘদিন ধরে সোনাপুর গ্রামে বসবাস করতেন।