সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরের সেনপাড়া এলাকায় সোমবার রাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আহত অবস্থায় ব্যবসায়ীকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, সোমবার রাতে বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি অফিস থেকে জমি বিক্রি করে আশেক আলী নামের এক ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। পথে কাঁচপুর সেনপাড়া এলাকায় মোটরসাইকেলযোগে ৮-১০ জনের সন্ত্রাসী বাহিনী তাঁর গতিরোধ করে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে সঙ্গে থাকা চার লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।এ সময় ব্যবসায়ী আশেক আলীর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে সোনারগাঁ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আশেক আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।