সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মছলন্দপুর গ্রামে গত সোমবার মধ্যরাতে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ১০-১৫ জনের ডাকাত দল ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আট লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসেটসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বিলাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে। ডাকাতির ঘটনায় নজরুল নামের ওই ব্যবসায়ী থানায় মামলা করেছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।