সোনারগাঁয়ে ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ছাপেরবন্ধ এলাকার একটি ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার মেয়রের বরাবরে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। ছাপেরবন্ধ গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, এঅ্যান্ডটি ব্যাটারি ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান কয়েক মাস ধরে গ্রামের ভেতরে কারখানায় ব্যাটারি তৈরি করছে। রাসায়নিক ব্যবহারের কারণে লোকজন চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। পুকুরের মাছ মরছে। পশু-পাখি ও গাছপালার ক্ষতি হচ্ছে। পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, ‘কারখানাটির কারণে এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের মারাত্মক ক্ষতি হচ্ছে।’