সোনারগাঁয়ে ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ গতকাল শনিবার অভিযান চালিয়ে রেজাউল করিম (৩৮) নামের একজন ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, দেশের বিভিন্ন স্থানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে যানবাহনের চালক, মালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন রেজাউল করিম। গতকাল শনিবার সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আজহারুল ইসলাম তাঁকে গ্রেপ্তার করেন।