সোনারগাঁয়ে মাটি কেটে নেওয়ার প্রতিবাদে কৃষকদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ফসলি জমির মাটি কেটে সন্ত্রাসীরা অন্যত্র বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার উপজেলার তিনটি গ্রামের কৃষকেরা এ অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছেন। এর আগে গত বৃহস্পতিবার তাঁরা মাটি কাটা বন্ধ করার আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন। কৃষকেরা জানান, তাঁদের কয়েক শ বিঘা জমির মাটি এক মাস ধরে নদ খনন করার নামে একটি সিন্ডিকেট কেটে নিয়ে অন্যত্র বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাঁরা বাধা দেওয়ায় সন্ত্রাসীরা পাঁচজনকে পিটিয়ে আহত করেছে।গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৫-১৬টি ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর্সিয়া কমল জানান, গ্রামবাসীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।