সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির ভবনাথপুর গ্রামে গতকাল শনিবার বিকেলে জহিরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দিয়েছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় গোপন সংবাদের ভিত্তিতে ভবনাথপুর গ্রামের জহিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও পাঁচটি ইয়াবা উদ্ধার করা হয়। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জহিরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেন। মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।