সোনারগাঁয়ে মিজান হত্যা মামলায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামে মিজানুর রহমানকে হত্যার ঘটনায় গত রোববার রাতে একই গ্রামের সাত যুবকের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন মিজানের বাবা আবদুল হামিদ। ওই দিন রাতেই মামলার এজাহারভুক্ত দুই আসামি মো. শাকিল ও মো. রনিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের প্রথম আলোকে জানান, মিজানুর রহমানকে গত ৩০ আগস্ট অপহরণ করে একই গ্রামের যুবক আমির হোসেন, মো. শাকিল, মো. হূদয়, মো. রোমান, মো. উজ্জ্বল, আবু হোসেন ও মো. রনি। অপহরণের পর মিজানুরকে হাবিবপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরে হত্যা করা হয়। পরে লাশ বস্তাবন্দী করে মাটিতে পুঁতে রাখা হয়। রোববার তাঁর লাশ উদ্ধারের পর ওই রাতেই সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মিজানুরের বাবা।