সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী উপপ্রশিক্ষণ কেন্দ্রে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলার সনমান্দী গ্রামে হাছান খান উচ্চবিদ্যালয়ে উপপ্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার। আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ) মনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মুক্তিযোদ্ধা উপপ্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদক খালেক বিন তোরাব, সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু প্রমুখ।বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সনমান্দী উপপ্রশিক্ষণ কেন্দ্রে নির্বিচারে গুলি করে পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের হত্যা করে বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়।