সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণের দাবিতে গতকাল বুধবার সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেছে স্থানীয় নাগরিক কমিটি।সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৪০ বছরেও সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধের কোনো স্মারক ভাস্কর্য নির্মিত হয়নি। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখা ও তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনে অবিলম্বে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণের দাবি জানান তাঁরা।সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি বাবুল মোশাররফ, সোনারগাঁ পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, সাংবাদিক রবিউল হুসাইন, মুক্তিযোদ্ধা আবদুর রব। সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিনের মাধ্যমে নাগরিক কমিটি সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।