সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের গতকাল শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। সনমান্দী হাছান খান উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা তাঁদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।এলাকাবাসী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন সনমান্দী হাছান খান উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাছান খান। বক্তব্য দেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আবদুল খালেক, বেলায়েত হোসেন প্রমুখ। উপজেলার ৪৯ জন মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা দেওয়া হয়।