সোনারগাঁয়ে মেনিখালী সেতু নির্মাণের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেনিখালী নদের ওপর ৬৫ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। সেতুটির নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসী আনন্দ মিছিল করেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সোনারগাঁ উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মোগড়াপাড়া আরঅ্যান্ডএইচ হোসেনপুর সড়কে মেনিখালী নদের ওপর নির্মিতব্য সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি চার লাখ ৫৯ হাজার টাকা। এলজিইডির প্রোটেবল স্টিল ব্রিজ নির্মাণ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হবে। স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার গতকাল সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটির পাইলিংয়ের কাজ গতকালই শুরু হয়েছে। সেতুটির নির্মাণ সম্পন্ন হলে উপজেলার শম্ভুপুরা ও পিরোজপুর ইউনিয়নের ৫০ হাজার মানুষ উপকৃত হবে। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সেতুটি নির্মিত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে।