সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিপরদি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চালকের সহকারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

আজ বুধবার সকাল আটটার দিকে তিপরদি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকের সহকারীসহ চারজন নিহত ও অনেকে আহত হন। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, হতাহতদের উদ্ধারকাজ চলছে।