সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদনপুর-জয়দেবপুর-ঢাকা বাইপাস সড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সিংলাব এলাকায় সড়কের পাশের ডোবা থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাত (৩০) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, এনএস ফিলিং স্টেশনের পাশে একটি ডোবায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল নেভি ব্লু চেক শার্ট ও জিনসের প্যান্ট।ধারণা করা হচ্ছে, দু-একদিন আগে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে গেছে। লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।