সোনারগাঁয়ে র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব-১১-এর সদস্যরা অভিযান চালিয়ে র্যাব পরিচয়ে প্রতারণা করার অভিযোগে রূপচান মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার মদনপুর ললাটিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১-এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, র্যাবের সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে এক ব্যক্তি চাঁদা আদায় করছেন। পরে র্যাব-১১-এর আদমজীনগরের একটি দল সোনারগাঁ থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে রূপচান মিয়াকে গ্রেপ্তার করে। তিনি সোনারগাঁ উপজেলার ফতেপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।