সোনারগাঁয়ে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাশীপুর গ্রামে এক শিশু (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মিছিল করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে।পুলিশ ও শিশুর পরিবার জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নে বাবুল সিকদারের ভাড়া বাড়িতে ওই শিশুটি পরিবারের সঙ্গে থাকে। গত শুক্রবার শিশুটিকে বাড়িতে রেখে তার মা-বাবা ঢাকায় যান। রাতে ঘুমিয়ে পড়লে একই এলাকার ফারুক হোসেন (৩০) কৌশলে ঘরে ঢোকেন। পরে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান। গতকাল সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে কাঁচপুর উপজেলার কাশীপুর এলাকার লোকজন রাস্তায় নেমে ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।শিশুটির বড় বোন বলেন, ‘গত শুক্রবার আমার মা ও বাবা ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে প্রতিবেশী ফারুক হোসেন ছোট বোনকে ধর্ষণ করে পালিয়ে যায়।’ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ফারুককে গ্রেপ্তার করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।