প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদা না দেওয়ায় সোনারগাঁ উপজেলার আমগাঁও গ্রামে অবস্থিত দবিরউদ্দিন ভূঁইয়া শুটিং স্পটের তত্ত্বাবধায়ককে পিটিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে।্রথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও গ্রামের দবিরউদ্দিন ভূঁইয়া শুটিং স্পটে গত সোমবার দুপুরে একটি সিনেমার শুটিং চলছিল। এ সময় আমগাঁও গ্রামের একদল সন্ত্রাসী স্পটের তত্ত্বাবধায়ক আবদুল বাছেদ মিয়ার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাছেদ মিয়া তা দিতে রাজি না হওয়ায় তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বাছেদ মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে গতকাল সোনারগাঁ থানায় মামলা করেছেন। ওসি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে।