সোনারগাঁয়ে সাত দিনে ১১ জনকে দংশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাপের আতঙ্ক বিরাজ করছে। গত এক সপ্তাহে ১১ জনকে সাপে দংশন করেছে। এ অবস্থায় গতকাল বুধবার চার সাপুড়ে এসে শম্ভুপুরার মনারকান্দি কবরস্থানের পাশের নির্জন জঙ্গল থেকে ২০টি সাপ ধরেন। বিষয়টি নিশ্চিত করেছেন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ।গতকাল বিকেলে মনারকান্দি গ্রামে গেলে দেখা যায়, এক সাপুড়ে দুই হাতে পাঁচটি সাপ ধরে আছেন। তা দেখতে বেশ দূরত্ব রেখে গোলাকার হয়ে বসে বা দাঁড়িয়ে ছিলেন লোকজন। সাপুড়ে আবুল কালাম জানান, ধরা পড়া সাপগুলোর মধ্যে গোখরা, কালীপানশে, সূর্যমুখী, তেলমুখী, বিমরাজ সাপ রয়েছে। প্রতিটি সাপের দৈর্ঘ্য পাঁচ থেকে সাত ফুট।