সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও তাকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের এক এসএসসি পরীক্ষার্থীকে স্থানীয় যুবক মোকাব্বের হোসেন (১৮) ও তার সহযোগীরা দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করছে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে এ নিয়ে সালিশ বৈঠক বসে। তার পরও মোকাব্বের ওই স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখালে পরিবারের পক্ষ থেকে গত ২৩ মে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এতে তারা আরও ক্ষিপ্ত হয়। গত মঙ্গলবার দুপুরে কাঁচপুর থেকে মায়ের সঙ্গে রিকশাযোগে বাড়ি ফেরার পথে তাদের গতিরোধ করে মোকাব্বের ও তার সহযোগীরা। মোকাব্বের মেয়েটির জামাকাপড় ধরে টানাটানি শুরু করে এবং একপর্যায়ে ট্যাক্সিযোগে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ছাত্রী ও তার মায়ের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে যুবকেরা পালিয়ে যায়।