সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী এলাকায় গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী এলাকায় কাঠভর্তি একটি নছিমন পরিবহন উল্টে খাদে পড়ে গেলে পথচারী অতুল চন্দ্র সূত্রধর (৬০) ঘটনাস্থলেই মারা যান। আহত গৌরাঙ্গ (৪০), আলীম (২০) ও অমলকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত অতুল চন্দ্র সূত্রধর আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরদী গ্রামের মৃত লক্ষ্মী চন্দ্রের ছেলে।