সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোনারগাঁ থানার সাবেক উপপরিদর্শক (এসআই) রিপন দাস (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক ও বাসটি আটক করেছে পুলিশ।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, সোনারগাঁ থানার সাবেক এসআই রিপন দাস (৩২) তাঁর বর্তমান কর্মস্থল নারায়ণগঞ্জ আদালত থেকে দায়িত্ব পালন শেষে সোনারগাঁ পৌরসভার ভবনাথপুর গ্রামের বাসভবনে ফিরছিলেন। তাঁর মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আসার পর ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জের আড়াইহাজারগামী অভিলাষ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে তিনি নিহত হন। ঘটনার পরপরই এলাকাবাসী বাসটি ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ওসি আরও জানান, এসআই রিপন দাসের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।