সোনারগাঁয়ে হামলায় নারীসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও দৌলরদী গ্রামের রফিকের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের মো. কামালের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে কামালের লোকজন রফিকুলের বাড়ির পাশের একটি পুকুর দখলের চেষ্টা করেন। এ ঘটনায় রফিকুল সকাল ১০টার দিকে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর জেরে বেলা সাড়ে ১১টার দিকে কামালের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা, রড, চাপাতি নিয়ে রফিকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় রফিকুলসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ প্রথম আলোকে জানান, এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।