সোনারগাঁয়ে ১০ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার খংসারদী গ্রামে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ১০ জন নারী-পুরুষকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। এ ছাড়া একজনের শরীরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মামলা হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মামলার বিবরণে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদী গ্রামের বাসিন্দা আবদুস সালাম উল্লেখ করেন, তুচ্ছ ঘটনার জের ধরে ওই গ্রামের সেলিম, সোহেল, উজ্জ্বল, মতিন, ফারুক ও গিয়াসের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গলবার রাতে কবির হোসেনের বাড়িতে ঢুকে তাঁর আত্মীয় ইব্রাহিম, বাসেদ, শাওন আক্তার, আবুল হাসেম, আবেদা বেগম, জবেদা বেগম, আউলিয়া আক্তারসহ ১০ জনকে রামদা ও ছুরি দিয়ে কুপিয়ে আহত করে এবং একজনের শরীরে আগুন ধরিয়ে দেয়।