সোনারগাঁয়ে ১২ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদী ও কাঁচপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ও গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত এসব অভিযান চালানো হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী প্রথম আলোকে বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে গত সোমবার গভীর রাতে উপজেলার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় রুবেল, সুমন, ফারুক, মামুন, আইনুল, আমিনুল হক, সুমন, হূদয়, আজিজুল, আনোয়ার ও রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ছোরা, দুটি চাকু, একটি তালা ভাঙার যন্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহূত একটি ইঞ্জিনচালিত ট্রলার উদ্ধার করা হয়।ওসি বলেন, গতকাল ভোরে উপজেলার কাঁচপুর বঙ্গাল এলাকা থেকে দুটি ছোরাসহ ডাকাত আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।